ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃত ৯০, নিখোঁজ ১২ - The News Lion

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃত ৯০, নিখোঁজ ১২


দি নিউজ লায়ন;  ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন নিখোঁজ।  রবিবার সকালে পূর্বাঞ্চলীয় একটি দ্বীপে বন্যাজনিত এই ভূমিধস দেখা দেয়। জঙ্গল কেটে সাফ করে দেওয়ার ফলেই এমনটা ঘটেছে বলে মত পরিবেশবিদদের। তবে অসংখ্য মানুষকে তাঁদের নির্দিষ্ট বাসস্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইস্টার সানডে উদযাপনের কয়েক ঘণ্টা আগে টানা বর্ষণে বন্যা দেখা দেয়। 


এতে ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলটিতে বন্যা ও ভূমিধস তৈরি হয়। ঘরবাড়িতে কাদাপানি ঢুকে পড়ে, সেতু ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।   উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে তারা প্রত্যন্ত ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সপ্তাহে চরম প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.